“উচ্চিংড়ে লাফাচ্ছে…স্পষ্ট ব্যাখ্যা চাই, দোষী পুলিশকর্মীর শাস্তি চাই” গাড়ি বিতর্কে তিন দফা দাবির সুরে, রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুললেন অরিত্র দত্ত বণিক! একাংশের কটাক্ষ ‘নিজের আচরণ ঠিক করুন, আইন জানেন না’ দুই মেরুর মতামতে উত্তপ্ত সমাজ মাধ্যম!

টলিউডের পরিচিত মুখ অরিত্র দত্ত বণিক আবারও শিরোনামে। ছোটবেলার জনপ্রিয় শিশুশিল্পী থেকে শুরু করে বর্তমানের সোশ্যাল মিডিয়ায় সরব কণ্ঠ এই দুই পরিচয়ের মাঝেই তৈরি হয়েছে তাঁর আলাদা অবস্থান। অভিনয়ের পাশাপাশি সমাজ-রাজনীতি, আইন ও নাগরিক অধিকার নিয়ে খোলাখুলি মতামত দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই আলোচিত। আর এবার সেই প্রতিবাদী সত্ত্বাই তাঁকে এনে দিল নতুন বিতর্কের কেন্দ্রে।

গাড়ি বিতর্কে সাম্প্রতিক ঘটনার পর অরিত্র সরাসরি প্রশাসনের কাছে তিনটি দাবি জানিয়েছেন। প্রথমত, কেন এবং কীভাবে তাঁর ব্যক্তিগত গাড়ি রাস্তার মধ্যে আটকানো হল,তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে কোনও সাধারণ নাগরিক যেন এই ধরনের হেনস্তার শিকার না হন, তার নিশ্চয়তা দিতে হবে। তৃতীয়ত, যিনি তাঁর সঙ্গে এই আচরণ করেছেন সেই সংশ্লিষ্ট পুলিশ কর্মীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, চিফ ইলেক্টোরাল অফিসার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

তবে ঘটনার অন্য দিকও সামনে আসছে। সমাজমাধ্যমের একাংশের দাবি, অরিত্র নিজেই নাকি প্রথমে উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশের সঙ্গে অসভ্য আচরণ করেন, যার ফলেই পরিস্থিতি জটিল হয়। কেউ কেউ মন্তব্য করছেন, “আইন মানতে না চাওয়ার প্রবণতা থেকেই এই সমস্যা,” আবার কারও মতে, “সাধারণ নিয়ম মেনে সহযোগিতা করলেই সমস্যা এত দূর গড়াত না।” ফলে এই ঘটনা একপাক্ষিক না হয়ে এখন দ্বিমুখী বিতর্কে পরিণত হয়েছে,একদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে অভিনেতার আচরণ নিয়েও প্রশ্ন।

ঘটনার পরই অরিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন, যা নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে। সেখানে তিনি প্রশ্ন তোলেন নির্বাচনের জন্য কি সত্যিই সরকার এতটাই অসহায় যে নাগরিকদের ব্যক্তিগত গাড়ির উপর নির্ভর করতে হয়? তিনি সংসদের খরচের উদাহরণ টেনে বলেন, প্রতি মিনিটে বিপুল অর্থ ব্যয় হয় অথচ অশান্তির কারণে সেই সময় নষ্ট হয়। তাঁর দাবি, গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র অকার্যকর সংসদীয় সময়ের পেছনে খরচ হয়েছে। তাহলে সেই অর্থে সরকারি পরিকাঠামো তৈরি করা সম্ভব নয় কেন? এই প্রশ্নই এখন নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশ ব্যবস্থাকে ঘিরে। একাংশের অভিযোগ—আইনের অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। আবার অন্য অংশ বলছে—আইন প্রয়োগের সময় যদি নিয়ম মেনেই কাজ করা হয়, তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় কেন? সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে একের পর এক মন্তব্য—“এটা কি সত্যিই আইনের প্রয়োগ, নাকি ক্ষমতার দাপট?”, “সাধারণ নাগরিক কি শুধুই টার্গেট?”—এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে।

আরও পড়ুনঃ এক মুহূর্তেই সব শেষ! হঠাৎ নিয়ন্ত্রণ হারাল গাড়ি, তারপরই বিকট শব্দ! ভয়াবহ সড়ক দুর্ঘ’টনা, ৩০ বছরেই থেমে গেল তরুণ অভিনেত্রীর জীবন! বাড়ি ফেরার পথেই পাতা ছিল মৃ’ত্যু ফাঁদ! সিসিটিভিতে ধরা পড়ল শেষ মুহূর্ত?

ঘটনাটি শুধু একজন অভিনেতাকে ঘিরে নয়, বরং রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা, আইনের সঠিক প্রয়োগ এবং নাগরিক অধিকার এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনে দিয়েছে। এখন দেখার, এই বিতর্কের জবাব প্রশাসন কীভাবে দেয়, নাকি সাধারণ মানুষের প্রশ্নই থেকে যাবে উত্তরহীন।

You cannot copy content of this page